বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৭ অক্টোবর ২০২৩, ১২:০৫

যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (সহকারী পররাষ্ট্রমন্ত্রী) আফরিন আখতার বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার (১৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে তাদের বৈঠকটি অনুষ্ঠিত হয়।


সুশীল সমাজের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাস জানায়, যখন একটি প্রাণবন্ত নাগরিক সমাজ সমৃদ্ধ এবং সুরক্ষিত হয় তখন সরকার আরও স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে কাজ করে। নাগরিক সমাজ চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত। আমরা আপনাদের প্রচেষ্টাকে স্বাগত জানাই।

বৈঠকে নাগরিক সমাজের প্রতিনিধিদলে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার তিন দি‌নের সফ‌রে ঢাকা এসেছেন ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি আফরিন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর