শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সকাল থেকেই রাজধানীতে তীব্র যানজট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৩, ১৫:৫১

রাজধানীতে সকাল থেকেই তীব্র যানজটে নাকাল নগরবাসী। সায়েন্সল্যাব মোড়, শাহবাগ, গুলিস্তান, কাকরাইল মোড়, পল্টন মোড়, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট ও নতুন বাজারে এ তীব্র যানজট তৈরি হয়।


সোমবার (১৬ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, স্বাভাবিক সময়ের চেয়ে প্রতিটি যানবাহনের ৩০-৪০ মিনিট অতিরিক্ত সময় লাগছে।

সকাল থেকে যানজট সবচেয়ে তীব্র ছিল মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে বিজয় সরণি ও জাহাঙ্গীর গেট মোড়ে। রাজধানীর মধ্যভাগের এ যানজট ছড়িয়ে পড়ে সব সড়কে।

এ দুই মোড় পার হতেই এক ঘণ্টার বেশি লেগে যাচ্ছে যানবাহনগুলোর। এরপর বনানী ক্রসিংয়ে ১০ থেকে ২০ মিনিট সময় লাগছে যানবাহনগুলোর।

এর উল্টো দিকে অর্থাৎ মহাখালী হয়ে পল্টন কিংবা মৎস্য ভবন মোড়ে যেতে মহাখালী টার্মিনালের সামনের জটলায় আধাঘণ্টার বেশি সময় লাগে বাসগুলোর।

এ রুটে নিয়মিত চলাচলকারী শামীম হোসেন নামে এক যাত্রী বলেন, মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে বিজয় সরণি মোড় পার হতে লেগেছে দেড় ঘণ্টা।

অন্যদিকে কাকরাইল, রামপুরা, নতুন বাজার ও কুড়িল বিশ্বরোডেও ছড়িয়ে পড়েছে যানজট।

রামপুরা থেকে কুড়িল বিশ্বরোডের প্রগতি সরণি সড়কে বাস, ট্রাক, প্রাইভেট কার, রিকশা, ভ্যান সবই চলে একসঙ্গে। ফলে রাস্তায় শৃঙ্খলা না থাকায় পরিবহনগুলোকে ধীরগতিতে চলতে হয়।

নতুন বাজার ও বাড্ডায় দুটি সিগন্যাল থাকলেও এ পথ পার হতে যানবাহনগুলোর সময় লাগছে দেড় ঘণ্টা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর