বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

পদ্মার উপর ট্রেনে যাতায়াতের স্বপ্নপূরণ হয়েছে: চীনা মুখপাত্র

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৩, ১৬:৫৫

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, বাংলাদেশের মানুষ, যারা এতদিন আশা করেছিল—পদ্মার উপর দিয়ে তারা ট্রেনে যাতায়াত করবে, তাদের সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে।

শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


শনিবার (১৪ অক্টোবর) ঢাকাস্থ চীনা দূতাবাস জানায়, চায়না ডেইলির একজন সাংবাদিক পদ্মা সেতুতে রেলসংযোগ নিয়ে প্রশ্ন করলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, পদ্মা সেতুতে রেলসংযোগ প্রকল্প ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের প্রথম ধাপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বাংলাদেশের মানুষ, যারা এতদিন আশা করেছিল—পদ্মার উপর দিয়ে তারা ট্রেনে যাতায়াত করবে, তাদের সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে।

তিনি বলেন, রেলসংযোগ প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে আট কোটি লোক সুবিধাভোগী হবে এবং দেশের প্রবৃদ্ধি ১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর