বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

কাওলায় আওয়ামী লীগের জনসভায় শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২৩, ১৬:০৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (অক্টোবর ১৪) বিকেল সোয়া তিনটায় জনসভাস্থলে পৌঁছান তিনি।

সমাবেশ মঞ্চে পৌঁছালে নেতাকর্মীরা শেখ হাসিনাকে স্লোগানে স্লোগানে স্বাগত জানান। এ সময় আওয়ামী লীগ সভাপতিও নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।

গত ৭ অক্টোবর উদ্বোধন হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। সেদিন উদ্বোধন উপলক্ষে একটি সুধী সমাবেশ হওয়ার কথা ছিল।

তবে টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়া থাকায় সে সময় সমাবেশটি অনুষ্ঠিত হয়নি। পরিবর্তে শনিবার (১৪ অক্টোবর) সমাবেশ অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য করা হয়।

রাজধানীর কাওলায় এলাকায় অবস্থিত সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সকাল থেকে সমাবেশস্থলে আ. লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। মিছিল-স্লোগানে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর