শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পদ্মা ব্যাংক উদ্বোধন করলো ডিজিটাল প্ল্যাটফর্মে স্মার্ট ব্যাংকিং

প্রেস রিলিজ

প্রকাশিত:
১৩ জুন ২০২৩, ১৮:৫৭

 

পদ্মা ওয়ালেট অ্যাপের মাধ্যমে পদ্মা ব্যাংকের গ্রাহকরা এখন যেকোন সময় যে কোন জায়গা থেকে নিজেই ফিক্সড ডিপোজিট (এফডি) ও ডিপোজিট পেনসন স্কিম (ডিপিএস) খোলার সুবিধা পাবেন।

গ্রাহকদেরকে কষ্ট করে কোন শাখায় যাওয়ার প্রয়োজন নেই, এমনকি প্রয়োজন নেই কোন ফর্ম পূরণ, ছবি কিংবা কাগজপত্র জমা দেয়ার। এ পদ্ধতিটি সম্পূর্ণ ডিজিটাল ও কাগজবিহীন। প্রয়োজন শুধু একটি স্মার্ট ফোন ও ইন্টারনেট সংযোগ। মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে তাৎক্ষণিকভাবে চালু হয়ে যাবে এফডি ও ডিপিএস একাউন্ট। পদ্মা ওয়ালেটের নতুন এই সুবিধা গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতাকে আরো সহজ করবে।

একজন গ্রাহক সর্বনিম্ম ৫,০০০ টাকায় এফডি এবং ৫০ টাকায় ডিপিএস খুলতে পারবেন এবং সাথে সাথেই তিনি নিজ ইমেইলে একটি কনফার্মেশন স্লিপ পেয়ে যাবেন। যে শাখায় এফডি এবং ডিপিএস খোলা হয়েছে গ্রাহকবৃন্দ চাইলে সেই শাখা হতে এফডি এবং ডিপিএস এর মূল কপি সংগ্রহ করতে পারবেন।

পদ্মা ওয়ালেট অ্যাপের নতুন এই সুবিধা সম্পর্কে ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, “স্মার্ট বাংলাদেশ এখন আর কোন স্বপ্ন নয়, এটি এখন বাস্তবতা। আজকের এই কার্যক্রম হল এর উৎকৃষ্ট উদাহরণ। পদ্মা ব্যাংকের গ্রাহকদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠবে, কেননা তারা এখন ঘরে বসেই এফডি ও ডিপিএস চালু করতে পারবেন।“

মঙ্গলবার ১৩ জুন পদ্মা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনাড়ম্বর এক অনুষ্ঠানে পদ্মা ব্যাংক ডিজিটাল এফডি এবং ডিপিএস এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন এসইভিপি ও হেড অব কর্পোরেট লায়াবিলিটি সাব্বির মোহাম্মদ সায়েম, ইভিপি ও সিওও সৈয়দ তৌহিদ হোসেন, হেড অফ চ্যানেলস এন্ড ডিজিটাল ব্যাংকিং মুহাম্মদ জাকারিয়া করিম, কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন্স হেড সায়ন্তনী ত্বিষা-সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারী সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক এবং আইসিবির মূল মালিকানায় পরিচালিত চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড দেশজুড়ে ৬০টি শাখা, উপ-শাখা এবং এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে। পদ্মা ব্যাংকের সব শাখা থেকে রেমিটেন্স সেবা প্রদান করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর