শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সিকিমে বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ ২৩ ভারতীয় সেনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৪ অক্টোবর ২০২৩, ১৪:৪৮

ভারতের সিকিমে আকস্মিক বন্যায় ২৩ ভারতীয় সেনা নিখোঁজ হয়েছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলী রাজ্যেটিতে মঙ্গলবার(৩ অক্টোবর) থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়।

এতে তিস্তা নদীর পানির স্তর বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যা দেখা দেয়।
ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, চুংথাং বাঁধ থেকে পানি ছেড়ে দেওয়ার ফলে হঠাৎ করে পানির স্তর ১৫-২০ ফুট উঁচুতে চলে আসে। যার ফলে লাচেন উপত্যকার কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৩ জন কর্মী নিখোঁজ হওয়ার পাশাপাশি কিছু যানবাহন কাদায় ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। সিংটামের কাছে বারদাং-এ পার্ক করা সেনা গাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। তল্লাশি অভিযান চলছে।

সিকিম প্রশাসন নিজ বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, নদীর পানি বেড়ে রাস্তা ভেসে গেছে।

এদিকে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং একটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে বলেছেন, কেউ আহত হয়নি তবে সরকারি সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। সিংটামে কিছু লোক নিখোঁজ হওয়ার খবরও পাওয়া গেছে। ত্রাণ তৎপরতা চলছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের সতর্ক থাকার আহ্বান করে জানিয়েছে, সিকিমের চুংথাং হ্রদের পানি উপচে পড়ায় তিস্তা ফুলে উঠেছে। গাজলডোবা, দোমোহনী, মেখলিগঞ্জ এবং ঘিশের মতো নিচু এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর