শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কুড়িগ্রামে শ্রমিক লীগ’র পক্ষ থেকে জেলা আওয়ামী লীগ’র সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
২ অক্টোবর ২০২৩, ১৭:১৪

জাতীয় শ্রমিক লীগ কুড়িগ্রাম জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাফর আলী এবং সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু মহোদয়কে শুভেচ্ছা সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সম্প্রতি জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব কেএম আযম খসরু কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর সুপারিশক্রমে শ্রমিক নেতা মোঃ মজিবর রহমানকে আহবায়ক ও পরিবহন শ্রমিক নেতা মোঃ আমিনুর রহমান বাচ্চুকে সদস্য সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেয়। এই কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে মোঃ আবেদ আলী, মোঃ আমিনুল ইসলাম নুরু, বাবুল হোসেন, মোঃ জমসেদ আলী, মোফাজ্জল হোসেন, শ্রী রাজ কুমার, আশেক আলী স্থান পেয়েছেন।

নবগঠিত কমিটির পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে সোমবার (২ অক্টোবর) সকালে শুভেচ্ছা সংবর্ধনা প্রদান করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর