শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

লক্ষ্মীপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
১ অক্টোবর ২০২৩, ১৪:১০

লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই সাইফুল আলম (৫৫) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বামনী ইউনিয়নের কবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঢাকায় নেওয়ার পথে রাতেই মারা যান তিনি। নিহত সাইফুল উপজেলার বামনী ইউনিয়নের মৃধা বাড়ির বাসিন্দা।

নিহতের পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই দেলোয়ার হোসেন মৃধা থানায় জিডি করে এসেই বড় ভাই সাইফুল আলমকে পরিকল্পিতভাবে খুন করেছেন। এ ঘটনার পর থেকে দেলোয়ার হোসেন মৃধাসহ তার অপর সহযোগীরা পলাতক রয়েছে।
সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।


এদিকে, অভিযুক্ত ছোট ভাইয়ের দাবি, তার ভাতিজা তাকে আঘাত করতে গিয়ে বড় ভাই সাইফুল আলমের মাথায় জখম করে। পরে রক্তক্ষরণ শুরু হয়। এতেই মৃত্যু হয়েছে তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে ছোট ভাই দেলোয়ার হোসেন হুমকি-ধামকির অভিযোগ এনে বিকেলে রায়পুর থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর সন্ধ্যায় স্থানীয় কয়েকজন সংবাদকর্মী নিয়ে ঘটনাস্থলে যায় ছোট ভাই দেলোয়ার মৃধা। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তিন সংবাদকর্মীসহ উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়।


স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এর মধ্যে সাইফুল আলমের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথেই তিনি মারা যান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর