শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

এলজিইডির নতুন প্রধান প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৬

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলি আখতার হোসেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব এস এম নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার বিভাগে গত ১২ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত চলতি দায়িত্ব প্রদান সংক্রান্ত কমিটি সভার সুপারিশক্রমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-২) মো. আলি আখতার হোসেনকে প্রধান প্রকৌশলীর শূন্য পদে প্রধান প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হলো।

এর আগে এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিনকে ২৯ সেপ্টেম্বর থেকে অবসর দেওয়া হয়। তার বিরুদ্ধে বয়স জালিয়াতি করে এক বছর বেশি দায়িত্ব পালনের অভিযোগে তদন্ত চলছে। সে কারণে তাকে অবসত্তোর ছুটি না দিয়ে সরাসরি অবসরে পাঠানো হয়।

মো. আলি আখতার হোসেন এলজিইডিতে একজন সজ্জন ও ভালো মানুষ হিসেবে সমধিক পরিচিত। একজন দক্ষ প্রকৌশলী হিসাবেও তিনি সুনামের সাথে এলজিইডিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে চাকরি করে আসছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর