শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

লক্ষ্মীপুরে অস্ত্রসহ সন্ত্রাসী ঢাকাইয়া আকবর গ্রেপ্তার

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৪

লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের একটি বাড়ি থেকে দুইটি অস্ত্রসহ মো. আলী আকবর (৩৬) ওরফে ‘ঢাকাইয়া আকবর’ নামে চট্টগ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ( ২৭ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পুলিশ সুপার তারেক বিন রশিদ সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান।


গ্রেপ্তার আকবর চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকার চালিতাতলী এলাকার মো. মঞ্জুর মিয়ার ছেলে। এসপি তারেক বিন রশিদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৬সেপ্টেম্বর) রাতে ওই ইউনিয়নের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও একটি দেশীয় এলজি জব্দ করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়ে।
আরো অস্ত্র উদ্ধারের জন্য তার রিমান্ড আবেদন করা হবে। আকবরের বিরুদ্ধে সিএমপি ও চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি, ডাকাতি প্রস্তুতিসহ ১০টি মামলা রয়েছে।


এসপি বলেন, আকবর গত দুই মাস থেকে লক্ষ্মীপুরের শাকচর এলাকার একটি বাসা ভাড়া নিয়ে গোপনে বসবাস করছিলেন। আত্মগোপনে থেকে সে চট্টগ্রাম মেট্রোপলিটন এবং পার্শ্ববর্তী এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতো।


সংবাদ সম্মেলনে আরাে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, ডিআইও-১ এ কে এম আজিজুর রহমান মিয়া, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটো প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর