বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে কিশোরের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৯

সারাদেশের মতো চট্টগ্রামেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২৪ জন।

এছাড়া ডেঙ্গু আক্রান্ত ১৮ বছর বয়সী কিশোরের মৃত্যুর খবর দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১২৪ জনের মধ্যে নগরের সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ১০৬ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ১৮ জন। এনিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৫০৮ জন।

এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শারফুদ্দিন চৌধুরী নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি গত ২৪ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন এবং ২৬ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে  শনিবার (২৩ সেপ্টেম্বর) ডেঙ্গুতে এক জনের মৃত্যুর খবর জানায় সিভিল সার্জন কার্যালয়।

এনিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরে মারা গেছে ২০ জন।

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী সবাইকে সচেতনতা থাকার পরামর্শ দিয়ে


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর