শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ঢাকায় চীনের ৭৪তম জাতীয় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৮

ঢাকায় গণচীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (২৫) সেপ্টেম্বর রাজধানীর হোটেল লে মেরিডিয়ানে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার চীনা দূতাবাস।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, চীন বাংলাদেশের বন্ধু প্রতীম দেশ ও বৃহৎ উন্নয়ন অংশীদার। সে কারণেই আমরা এক চীন নীতিতে বিশ্বাসী।

তিনি বলেন, বাংলাদেশ-চীনের মধ্যে বন্ধুত্ব ও সুসম্পর্ক এগিয়ে নিতে দুই দেশের শীর্ষ নেতারা সফর বিনিময় করেছেন। ২০১০, ২০১৪ ও ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করেছেন। আর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৬ সালে ঢাকা সফর করেছেন। এছাড়া দুই দেশের শীর্ষ নেতা গত মাসে সাউথ আফ্রিকায় বৈঠক করে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীরের বার্তা দিয়েছেন।

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। দুই দেশের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান।
তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় আমরা অবশ্যই চীনা জাতির মহান পুনর্জীবনের চীনা স্বপ্ন এবং বাংলাদেশের রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করতে পারব। চীন ও বাংলাদেশ পরস্পরকে সমর্থনকারী ভালো ভাই।

চীনা রাষ্ট্রদূত বলেন, এই বছর আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশি শিশু আলিফা চিনের চিঠির উত্তর দিয়েছেন। তাকে কঠোর পড়াশোনা করতে, তার স্বপ্ন পূরণ করতে এবং বাংলাদেশ ও চীনের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্ব বজায় রাখতে উত্সাহিত করেছেন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিঠি উভয় দেশেই উষ্ণভাবে স্বাগত জানানো হয়েছে, নতুন ঐতিহাসিক তাৎপর্য দিয়েছে। আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে রাজনীতিবিদ, কূটনীতিক, সামরিক কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী, গবেষক, শিক্ষকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর