বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিএসপি নেতৃবৃন্দের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি) নেতৃবৃন্দ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিএসপি সভাপতি মোজাফফর হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক এম জি কিবরিয়া চৌধুরীর নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।

পরে তারা সমাধি সৌধের বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করেন।

এরপর নেতৃবৃন্দ পবিত্র সুরা ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

এসময় সংগঠনের সহসভাপতি কামরুজ্জামান জিয়া, নীতিশ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর বারী মঞ্জু, চৌধুরী আতাউর রহমান, কোষাধ্যক্ষ মফিজুর রহমান খান বাবু, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর