শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মেহেরপুরে আর্সেনিক ও আয়রন মুক্তকরণ প্লান্ট উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৭

মেহেরপুরে পানির আর্সেনিক ও আয়রন মুক্তকরণ প্লান্ট উদ্বোধন করা হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্লান্ট উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম হাসান। এছাড়া পুলিশ সুপার রাফিউল আলম, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসক শফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ অনেকে অনুষ্ঠানে অংশ নেন।

এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আর্সেনিক এবং আয়রনমুক্ত পানি পান করে প্লান্টটি উদ্বোধন করেন।

বক্তারা বলেন, আর্সেনিক যুক্ত পানি পান করার ফলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। সে ক্ষেত্রে সচেতন হয়ে আর্সেনিকমুক্ত পানি পান করতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর