শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

স্বরাষ্ট্রমন্ত্রী

ভিসানীতি নিয়ে আমাদের চিঠির মাধ্যমে তারা কিছু জানায়নি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৭

মার্কিন ভিসানীতি প্রয়োগের মাধ্যমে দেশটি কাকে নিষিদ্ধ করেছে সে বিষয়ে আমি কিছু জানি না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ভিসানীতি নিয়ে আমাদের চিঠির মাধ্যমে তারা কিছু জানায়নি।


রোববার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মার্কিন ভিসানীতির একটি বড় তালিকা বিভিন্ন মাধ্যমে আসছে। এটি কি রিউমার হচ্ছে নাকি সত্য? আদৌ সরকারের কাছে কোনো তালিকা আছে কিনা? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসানীতি তারা ডিক্লেয়ার করেছেন আমরা শুনেছি। আমাদের কাছে তো চিঠির মাধ্যমে তারা জানায়নি।

তিনি বলেন, কাজেই আমরা যেটি শুনেছি সেটিই জানি। আমরা এখন পর্যন্ত কাকে নিষিদ্ধ করেছে, সেগুলো আমরা জানি না। যে লিস্টটা দিয়েছে, এটির ভিত্তি কি, সেটিও আমি জানি না। যেহেতু কিছুই জানি না আমি মনে করি এটি সম্পর্কে মন্তব্য করার আমার কোনো এখতিয়ার নেই।

মন্ত্রী বলেন, ভিসানীতি প্রণয়ন করেছেন এটি তাদের ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশে কাকে যেতে দেবেন, কাকে যেতে দেবেন না, এটি তাদের ব্যাপার। সেখানে আমাদের মন্তব্য নেই, বলার কিছু নেই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর