শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আইপি টিভি নিবন্ধন-নবায়নে নতুন করে ফি নির্ধারণ করল সরকার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩২

আইপি টিভির নিবন্ধন ও নবায়নে নতুন করে ফি নির্ধারণ করল সরকার। নিবন্ধনের জন্য একবার ৫০ হাজার আর নবায়নে প্রতি বছর সরকারকে দিতে হবে ১৫ হাজার টাকা করে।

অতিরিক্ত সময় নিলে গুনতে হবে বিলম্ব ফি। 

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশে জানানো হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদনের আলোকে এক মাসের মধ্যে নিবন্ধন সম্পন্ন হলে নিবন্ধন ফি ৫০ হাজার টাকা। প্রতি বছর নিবন্ধন নবায়ন ফি ১৫ হাজার টাকা। 

মন্ত্রণালয়ের অনুমোদনের পর তিন মাসের মধ্যে নিবন্ধন করা হলে দিতে হবে ১৫ হাজার টাকা বিলম্ব ফি। সেক্ষেত্রে মোট খরচ পড়বে ৬৫ হাজার টাকা। ৬ মাসের মধ্যে নিবন্ধন করা হলে গুনতে হবে ৩০ হাজার টাকা বিলম্ব ফি। সবমিলিয়ে খরচ পড়বে ৮০ হাজার টাকা। আর ৬ মাসের মধ্যে নিবন্ধন করা না হলে নিবন্ধনের অনুমোদন বাতিল হয়ে যাবে। 

আদেশে জানানো হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত-২০২০) অনুযায়ী, সম্প্রচার কমিশন গঠন না হওয়া পর্যন্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতিক্রমে তথ্য অধিদপ্তর আইপি টিভির নিবন্ধন কার্যক্রম (আবেদন গ্রহণ, নিবন্ধন ফি ও নবায়ন ফি আদায়) পরিচালনা করবে।

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত-২০২০) এ নিবন্ধনের জন্য একটি কমিশন গঠন করার কথা বলা হয়। এতে বলা হয়, সব অনলাইন গণমাধ্যমকে কমিশনের কাছে নিবন্ধিত হতে হবে। তবে কমিশন গঠন না হওয়া পর্যন্ত সরকার বা সরকার থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো সংযুক্ত সংস্থা নিবন্ধনের দায়িত্ব পালন করবে। নিবন্ধন কর্তৃপক্ষ নির্দিষ্ট বিধি-বিধান অনুসরণ করে অনলাইন গণমাধ্যমকে নিবন্ধিত করবে। 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর